সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কুকুর-ইঁদুরের প্রস্রাবে ভয়াবহ রোগ, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে মহামারী করোনার ভয়াবহতা। পার্শ্ববর্তী দেশ ভারতের চিত্রটাও কিছুটা স্বাভাবিক। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে সবাই।

তবে এরইমধ্যে ভারতে চোখ রাঙাচ্ছে নতুন এক রোগ। যার নাম লেপটোস্পাইরোসিস। এটি মূলত কুকুর ও ইঁদুরের প্রস্রাব থেকে ছড়ায়। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কুকুর-ইঁদুর কিংবা গবাদি পশুর শরীরে এক ধরনের স্পাইরাল ব্যাকটেরিয়া দেখা দিয়েছে। যা প্রস্রাবের মাধ্যমে ছড়ায়। এটি শরীরে লাগলেই বিপদ। বিশেষ করে বর্ষায় ও বর্ষা পরবর্তী স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই রোগ বেশি ছড়ায়। শরীরে ব্যাকটেরিয়া প্রবেশের পর উপসর্গ দেখা দিতে ৫ থেকে ১৪ দিন সময় লাগে।

কোনও কোনও সময় এক মাস পরেও অসুখ দেখা দিতে পারে। যেটা একজন মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। এই রোগের উপসর্গ হলো- চোখ লাল হওয়া, ঘাড় ‘স্টিফ’বা শক্ত হয়ে যাওয়া, কোনও কারণ ছাড়াই হঠাৎ জন্ডিস ও তলপেটে ব্যথা। এসব উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়ছে।

পরামর্শে আরও বলা হয়েছে, যারা নালা পরিষ্কার করেন তাদেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই যাদের নোংরায় কাজ করতে হয় এমন পেশার লোকদের গ্লাভস এবং পায়ে জুতো পরে কাজ করতে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১