সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

এখন থেকে ১২ বছর হলেই টিকা : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

১২ বছর ও তার বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিককে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে বুধবার (১৫ সেপ্টেম্বর) টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান  প্রধানমন্ত্রী। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

এর আগে ২০ আগস্ট থেকে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতা বাড়াতে ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্যে টিকার নিবন্ধনের ব্যবস্থা করেছিলো সরকার।

প্রশ্নোত্তর পর্বে টিকা গ্রহণের বয়স নিয়ে কথা বলার পাশাপাশি প্রাসঙ্গিক আরও কিছু বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‌‌প্রতি মাসে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। চীনের সিনোফার্মের দেয়া শিডিউল অনুযায়ী, অক্টোবর থেকে প্রতি মাসে ২ কোটি হিসাবে ডিসেম্বর পর্যন্ত ৬ কোটি ডোজ টিকা পাওয়া যাবে।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে সংসদনেতা শেখ হাসিনা বলেন, ‘দ্বিপাক্ষিক ক্রয় চুক্তির আওতায় ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি এবং চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনালের সঙ্গে ৭ কোটি ৭০ লাখ ডোজ টিকা ক্রয়ের চুক্তি সই হয়েছে।’

টিকা সংগ্রহের বিষয়ে শেখ হাসিনা বলেন, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

এর মধ্যে ক্রয় চুক্তি ও উপহার হিসেবে ৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৮০ ডোজ টিকা পাওয়া গেছে বলে জানান প্রধানমন্ত্রী। আর দেশে ১২ সেপ্টেম্বর পর্যন্ত টিকা মজুত রয়েছে ৯৬ লাখ ৫৪ হাজার ১১৯ ডোজ।

কতজনকে টিকা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি জানান, ১২ সেপ্টেম্বর পর্যন্ত দুই কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জনকে। সর্বমোট টিকা দেওয়া হয়েছে তিন কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ জনকে।

শেখ হাসিনা বলেন, দ্বিপাক্ষিক ক্রয় চুক্তির আওতায় ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি এবং চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনালের সঙ্গে সাত কোটি ৭০ লাখ ডোজ টিকা ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে।

অপরদিকে রাশিয়া থেকে এক কোটি ডোজ স্পুটনিক-ভি টিকা ক্রয়ের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া কোভ্যাক্সের মাধ্যমে তিন কোটি ডোজ সিনোফার্ম ও সাত কোটি ৫০ লাখ ডোজ সিনোভ্যাক টিকা ক্রয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930