সর্বশেষ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়
ফাইল ছবি।

ঘুমন্ত গৃহবধূকে স্বামী বেশে ধর্ষণ করে মাসুদ!

আকাশবার্তা ডেস্ক :

নিজ বসতঘরে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, তার স্বামী ঘুমাচ্ছিলেন অন্য একটি কক্ষে। এ সুযোগে স্বামী বেশে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার এ ঘটনা ঘটে। ইতোমধ্যে অভিযুক্ত মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার শিকার হন ওই গৃহবধূ। তিনি তার বসতঘরে মেয়ের সঙ্গে একটি চৌকিতে ঘুমাচ্ছিলেন। আর তার স্বামী ঘরের অন্য আরেকটি চৌকিতে ছেলের সঙ্গে ঘুমাচ্ছিলেন।

এ সময় টিনের ঘরের বেড়ার ফাঁকা দিয়ে দরজা খুলে মাসুদ ঘরে প্রবেশ করে মাসুদ। এরপর গৃহবধূর বিছানায় গিয়ে স্বামী বেশে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

এরপর মাসুদ যখন দরজা খুলে বাইরে যেতে চায়, তখন বিষয়টি সন্দেহ হলে গৃহবধূ লাইট জ্বালিয়ে দেখেন লোকটি হলেন তার প্রতিবেশী। এ সময় গৃহবধূর চিৎকারে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আসামি মাসুদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সূত্র : আরটিভি অনলাইন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31