রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ফিনল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দরে অবতরণ করে।

তিনি বলেন, ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে হেলসিঙ্কি হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিংকির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

নিউইয়র্ক যাওয়ার পথে শেখ হাসিনা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের জন্য যাত্রাবিরতি করবেন।

প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর হেলসিঙ্কি থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন এবং একই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পৌঁছানোর কথা রয়েছে।

২০২০ সালের মার্চ মাসে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এটি তার প্রথম বিদেশ সফর। তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে ১৮তম বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর ইউএনজিএ সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

দুই সপ্তাহের সরকারি সফরে শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর ইউএনজিএ সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে এবং ২০-২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে (ইউএনএইচকিউ) অন্যান্য সাইডলাইন ইভেন্টে অংশ নেবেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকজন নেতার সাথে আলোচনা করবেন।

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১