মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ মামলা, ৯ বছর পর উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের পুত্রকে লুকিয়ে রেখে অপহরণ মামলা দায়ের ৯ বছর পর আত্মগোপনকারীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামের।

সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে আত্মগোপনকারী রাসেল মৃধাকে (২৩) উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

রাসেল মৃধাকে উদ্ধার করে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন।

অপরদিকে মিথ্যে অপহরণ মামলায় দীর্ঘদিন কারাভোগ করা গৌরনদীর বাসুদেবপাড়া গ্রামের নোয়াব আলী মৃধার পুত্র এস রহমান মৃধা জানান, পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের জালাল মৃধার সাথে তার পূর্ব বিরোধ চলে আসছে।

এরই জের ধরে জালাল মৃধার স্ত্রী মরিয়ম বেগম বাদি হয়ে ২০১২ সালের ৩ এপ্রিল বরিশাল আদালতে ১৪ জনকে আসামি করে অপহরনের অভিযোগ করেন।

অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে জালাল-মরিয়ম দম্পত্তির সপ্তম শ্রেনীতে পড়ুয়া পুত্র রাসেল মৃধাকে (১৪) মারধর করে অপহরনের অভিযোগ আনা হয়। আদালত এ বিষয়ে গৌরনদী মডেল থানাকে মামলা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এস রহমান আরও জানান, মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ফোরকান হাওলাদার বাদীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ১৪জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ফলে মিথ্যে ওই মামলায় তাকে (এস রহমান) এবং তার পক্ষের লোকজনকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।

এস রহমান বলেন, দীর্ঘ ৯ বছর পর সোমবার (২০ সেপ্টেম্বর) জানতে পারি মামলার বাদী মরিয়মের পুত্র রাসেল ঢাকার রায়েরবাগ এলাকায় আত্মগোপনে রয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে (ঢাকা রায়েরবাগ) রাসেলকে উদ্ধার করে মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১