সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক :

তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৪৪তম সাধারণ নির্বাচনে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

বিরোধী কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি আসন পাওয়ায় দেশটির ক্ষমতায় কোনো পরিবর্তন আসছে না।

কানাডিয়ান টেলিভিশনের বরাতে ট্রুডোর দলের জয় নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

সবশেষ ফলাফলে তারা জানিয়েছে, নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি পেয়েছে ১৫৪টি আসন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। এই নির্বাচন তার জন্য কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু ফলাফল বলছে যে সমর্থন লিবারেল পার্টি পেয়েছে তাতে প্রধানমন্ত্রী থাকছেন ট্রুডোই।

তবে লিবারেল পার্টি নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কিনা তা জানতে আরও অপেক্ষা করা লাগবে। কানাডায় এককভাবে সরকার গঠনে ৩৩৮টি ফেডারেল আসনের মধ্যে ১৭০টি আসন পেতে হয়। সেই ম্যাজিক ফিগারে ট্রুডোর দল পৌঁছাতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১