সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কারামতিয়া কামিল মাদ্রাসায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিন ব্যাপি চলে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান। আবদুল ওয়াজিদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোশাররফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক মাও. আবদুস ছবুর, মাও. শিহাব উদ্দিন, মাও. মো. নোমান, মাও. জসিম উদ্দিন, মাও. সালাহ উদ্দিন, প্রাক্তন শিক্ষক মাও. আবদুল বাতেন হেলালী, রেজাউল হায়দান, প্রাক্তন ছাত্র আবু বক্কর ছিদ্দিক, মীর হোসেন, রেজাউল করিম ফারুক, মো. হেলাল, আবদুল বাসেদ, আফম ছাত্তার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রদের এই মহতি উদ্যোগে আমি আনন্দিত ও উদ্বেলিত। আজকের এই অনুষ্ঠানে সভাপতি মহোদয় অনুষ্ঠানে উপস্থিত থাকার অঙ্গিকার করেও বিশেষ কারণ বশত অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন।
এই ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সবাই অংশগ্রহণ করায় তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই মাদ্রাসায় আমি নতুন। তোমাদের অনেকের সাথে আমার পরিচয় নেই। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

প্রায় ১১৭ বছর পর এই প্রথমবারের মত এই মাদ্রাসায় এমন একটি অনুষ্ঠান হচ্ছে। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ভবিষ্যতে যেন আরো বেশি ছাত্র উপস্থিত থাকেন সে কামনা করি।

অনুষ্ঠান শেষে কান্ডারী শিল্পীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ্য করা হয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31