শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনগুলোর নাম ফলক উম্মোচন ও ফিতা কেটে ভবনগুলোর উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউপি ভবন ও ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ভবনগুলো নির্মিত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে ছিলেন মেসার্স এস এস এন্টারপ্রাইজ।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রফিকুল হায়দার বাবুল পাঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সফিক পাঠান প্রমুখ।

এসময় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০