সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দুই দিনের মধ্যে আসছে এসএসসি পরীক্ষার রুটিন

শিক্ষা ডেস্ক :

আগামী দুই দিনের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম।

তিনি জানান, আমরা একটি খসড়া সূচি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলে দুই দিনের মধ্যে এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হবে।

এদিকে গতকাল চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর দাখিলের কুরআন মজিদ ও তাজবিদ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর হাদিস শরিফ, ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল কুরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

করোনার কারণে ২০২১ সালের স্থগিত থাকা এসএসসি ১১ নভেম্বর ও ২ ডিসেম্বর এইচএসসি শুরুর প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার রুটিন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930