শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ : মার্কিন রাষ্ট্রদূত

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে এগিয়ে আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে অত্যন্ত সুন্দরভাবে সামগ্রিক বিষয়গুলো তুলে ধরেছেন।

জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল। জাতিসংঘে শেখ হাসিনার চমৎকার ভাষণ আমাকে মুগ্ধ করেছে। শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের ট্রেনিং কেন্দ্র এবং টিবি রোগ নিরাময় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন-কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো.মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কুমেক হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

ডা.মো.মহিউদ্দিন ভূঁইয়া জানান, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আমাদের হাসপাতালের কোভিড-১৯ কার্যক্রম ঘুরে দেখেন।

এছাড়াও হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করে হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করেন। পরে রাষ্ট্রদূত আর্ল আর মিলার কুমিল্লা সন্তান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের পরিচালক আফতাব-উল-ইসলাম মঞ্জুর কুমিল্লা নগরীর বাসভবনে যান।

সেখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র  মনিরুল হক সাক্কুর নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রাষ্টদূতের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সিটি কর্পোরেশনেরে পক্ষ থেকে রাস্টদূতকে সিটি কর্পোরেশনের জলাবব্ধতা, গোমতী খনন এবং ময়লার ডাম্পিং পয়েন্টসহ সিটি কর্পোরেশনের সমস্যা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ড. সফিকুল ইসলাম, কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮