শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ডিবির হাতে আটক মুফতি ইব্রাহীম

আকাশবার্তা ডেস্ক : 

জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে।

তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

এর আগে সোমবার দিবাগত রাত ৩টায় মুফতি কাজী ইব্রাহীমের মোহাম্মদপুরের বাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ফেসবুকে তার নিজস্ব পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসে আলোচিত এই ইসলামিক বক্তা একটি অডিও বার্তা প্রকাশ করে।

সেখানে তিনি বলেন, মোহাম্মদপুরের লালমাটিয়ার জাকির হোসেন রোডে একটি বাসায় তার স্ত্রী-সন্তানসহ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০