সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন, মাদক মামলায় যুবকের সাজা

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুরে মহিন নামের সিএনজিচালিত এক অটোরিকশা চালককে হত্যার পর সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার মামলায় অভিযুক্ত দুই আসামি মোহন ও তারেকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে ওই দুই আসামির আরো ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

এদিকে অপর এক মাদক মামলায় একই আদালত এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, সদর উপজেলার বিরাহিমপুর গ্রামের বাসিন্দা মাইন উদ্দিনের ছেলে মোহন ও রশিদপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে তারেক। অপর মাদক মামলায় সাজা পাওয়া যুবক টেকনাফের পানখালি এলাকার জালাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ জুলাই রাতে রামগঞ্জ থেকে সিএনজি ভাড়া করে নিয়ে এসে লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের বিজয় নগর গ্রামে চালক মহিনকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত আসামিরা। পরে সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ জুলাই নিহতের পিতা সুলতান আহমেদ বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

পরে পুলিশ শহরের রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে থেকে সিএনজিটি উদ্ধার করে এবং মামলার তদন্ত করে ২০১৪ সালের ১৩ জানুয়ারি মোহন ও তারেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর তাদের যাবজ্জীবন সাজা ও জরিমানা করেন।

তবে রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি মোহন আদালতে উপস্থিত ছিলেন না। সে পলাতক রয়েছে বলে জানা যায়।

এদিকে একই আদালতে একইদিন অপর এক মাদক মামলায় গিয়াস উদ্দিন নামের একজনের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, ২০১৮ সালের ০৪ নভেম্বর টেকনাফ থেকে পেটের ভেতর করে ইয়াবা নিয়ে যাওয়ার পথে সদরের দালালবাজার এলাকা থেকে গিয়াস উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে তার পেটের ভেতর থেকে ১১২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে সাজা দেন আদালত।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন হত্যা ও মাদক মামলার রায়ের বিষয়গুলো নিশ্চিত করেন।
এদিকে হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবি আফরোজা ববি উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930