নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরীদা ইয়াসমিন লিকার সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, কফিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আইনুল আহমেদ তানভীর, জেলা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।