শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়, যাত্রীরা হয়রানির শিকার

আকাশবার্তা ডেস্ক :

ঈদ শেষে চাকুরীজীবীসহ ঢাকা-চট্টগ্রাম মুখী মানুষের ভোগান্তির শেষ নেই। লক্ষ্মীপুরে গাড়ি ও টিকেট সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের কারণে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। গাড়ি সংকটের অজুহাত দেখিয়ে প্রতি টিকেটে দুইশ’ থেকে আড়াইশ’ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছে বাস মালিকরা। ঈদের আগে নন এসি বাস যেখানে ছিল সাড়ে তিনশ’ টাকা, সেখানে নিচ্ছে সাড়ে পাঁচশ টাকা। এসি বাস ভাড়া যেখানে ছিল পাঁচশ’ টাকা সেখানে নিচ্ছে সাতশ’ টাকা। এতে করেও টিকেট পাচ্ছেনা যাত্রীরা। আবার টিকেট না পাওয়ায় বাড়িতে ফিরে যাচ্ছেন অনেকে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, টিকেট কাউন্টারগুলো টিকেট দিচ্ছেনা। বাড়তি ভাড়া দিতে রাজি হলে গোপনে টিকেট দিয়ে থাকে। এতে করে ভোগান্তি শিকার সাধারণ মানুষ।

এসব বিষয়ে জানতে চাইলে কাউন্টার ছেড়ে পালিয়ে যায় কাউন্টার ম্যানেজারসহ বাস মালিক সমিতির লোকজন। এদিকে বাড়তি ভাড়া আদায়ের অপরাধে গত বৃহস্পতিবার ৫টি কাউন্টারে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮