সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সড়ক দুর্ঘটনায় মহানবী (সা.) -এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই কার্টুনিস্টের নাম লারস ভিল্কস। সোমবার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

বিবিসি জানিয়েছে, পুলিশের গাড়িতে করে ভ্রমণের সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্টুনিস্ট লারস ভিল্কস নিহত হন। দুর্ঘটনায় দু’জন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভারও।

মহানবী হযরত মোহাম্মদ (সা) -এর ব্যঙ্গচিত্র আঁকার পর থেকেই প্রাণনাশের হুমকিতে ছিলেন ৭৫ বছর বয়সী লারস ভিল্কস। এরপর থেকেই পুলিশি নিরাপত্তার অধীনেই জীবনযাপন করে আসছিলেন তিনি। মহানবীর ব্যঙ্গচিত্র আঁকার পর তিনি বিশ্বজুড়ে নিন্দিত ও সমালোচিত হন।

২০০৭ সালে কার্টুনটি প্রকাশের ঘটনায় বহু ধর্মপ্রাণ মুসলমান ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মহানবী (স.)-এর চাক্ষুষ উপস্থাপনাকে ইসলামের অবমাননা হিসেবে গণ্য করেন। ডেনমার্কের একটি সংবাদপত্র মহানবী (স.)-এর কার্টুন প্রকাশের এক বছর পর লার্স ভিল্কসের কার্টুনটি প্রকাশিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930