রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুর কারাগারে যুবদল নেতার মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর কারাগার হাজতি কমলনগরের হাজিরহাট ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌসের (২৬) মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) ভোররাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে। ফেরদৌস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে।

বিগত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন ভোট কেন্দ্র ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে কমলনগর থানায় মামলা হয়। ওই মামলায় সে কারাগারে ছিল। কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী নিহত ফেরদৌসের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ফেরদৌস একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ১৭ জুন তাকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম বলেন, রাতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১