সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধে মজা টুইটারে (ভিডিও)

তথ্য প্রযুক্তি ডেস্ক : 

সার্ভার ডাউন থাকার প্রায় ৬ ঘণ্টা পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

সোমবার (৪ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের পর থেকে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই তিন মাধ্যম ওয়েব বা স্মার্টফোন থেকে ব্যবহার করতে পারছিলেন না ব্যবহারকারীরা। এবার কেউ কেউ টুইটারে এসে মজাও নিয়েছেন।

ফেসবুক ডাউন হওয়ার পরে টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, তারা সচলই আছে! ওই টুইটে বলা হয়, ‘হ্যালো লিটেরালি এভরিওয়ান।’ কয়েক ঘণ্টায় ওই টুইটে সাড়ে পাঁচ লাখের বেশি লাইক পড়ে।

ফেসবুকের সেবা বিঘ্নের বিষয়টি টুইটারে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ নির্বাহী অ্যান্ডি স্টোন।

তিনি লিখেছেন, আমাদের অ্যাপ ও পণ্য ব্যবহারে কিছু মানুষ সমস্যার মুখে পড়েছেন। ব্যাপারটি আমরা জানি। সবকিছু ঠিকঠাক করতে যত দ্রুত সম্ভব আমরা কাজ করে যাচ্ছি। উদ্ভূত সমস্যার জন্য আমরা ক্ষমা চাইছি।

এ সময়ে মজা নিয়েছে জিওন ন্যাশনাল পার্কও। টুইটে তারা লিখেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম এখনও ডাউন। সুতরাং আমরা টুইট করতে থাকি। ওই টুইটে পাখির কিচিরমিচির করার একটি ভিডিও যুক্ত করা হয়।

ইনস্টাগ্রাম টুইট বার্তায় জানিয়েছে, ইনস্টাগ্রাম এখন ফিরে এসেছে কিন্তু ধীরে চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেরি হওয়ার জন্য দুঃখিত!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930