সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আপা নয়, মা ডাকতে বললেন ইউএনও

আকাশবার্তা ডেস্ক : 

কুমিল্লার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াছমিনকে আপা বলায় রাগান্বিত হয়ে মা ডাকতে বলার অভিযোগ করেছেন জামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী। 

সোমবার (৪ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ওই ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ জনগণ স্যার বলতে হবে এটা কি বাধ্যতামূলক? এ বিষয়ে সরকারের কোনো আইন আছে কি? ফ্যাক্ট: বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (মহিলা) আপা বলার কারণে খুব রাগান্বিত হয়েছেন। এটা নাকি অফিস অ্যাড্রেস না। আপা না বলে মা ডাকতাম। আমি লজ্জিত। দেশটা কি মগের মুল্লুক?

জামাল উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনের নিকট একটি কাজে যাই। আইডি কার্ড দেখানোর সময় আপা বলাতে তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘আপা না বলে মা ডাকবেন’।

বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। উনি একটি উপজেলার অভিভাবক। এমন ব্যবহার আশা করা যায় না। মা ডাকতে বলায় বিষয়টি আমি মেনে নিতে পারিনি। আমার বয়স ৪৫, আমি কেন তাকে মা ডাকতে যাব।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াছমিন বলেন, জামাল উদ্দিন আমার বাবার বয়সী। ওনি আমাকে আপা বলাতে আমি বলেছি মা ডাকার জন্য। তিনি ম্যাডাম বলতে পারেন অথবা ইউএনও সাহেব ডাকতে পারেন। এ কথাই বলেছি। আর যদি কেউ কোন নারীকে দেখলেই আপা ডাকে তাহলে বুঝতে হবে তার চরিত্রে সমস্যা আছে। আমি স্যার বলতে বলিনি। যার এক পা কবরে চলে গেছে, সে আমাকে আপু ডাকলে অবশ্যই আমার আপত্তি আছে। আমার এখানে অনেক বয়স্ক লোক এসে আমাকে মা ডাকে।

এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান এর বক্তব্য নেয়ার জন্য কল দিলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31