মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কনক সারোয়ারের বোন ৫ দিনের রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

পৃথক দুই মামলায় সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকাকে ৩ দিন এবং মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত মাদক মামলায় ২ দিনের রিমান্ড আদেশ দেয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বদরুল মিল্লাত আসামি রাকাকে আদালতে হাজির করেন। পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিন এবং মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুর চেয়ে যুক্তি দেখান। আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড আদেশ দেয় বলে নিশ্চিত করেন আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ।

এর আগে মঙ্গলবার  ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, সম্প্রতি দেশ-বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এ ধরনের অপকর্ম করছে, তাদের ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নুসরাত শাহরিন রাকাকে আটক করা হয়।

তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্যপ্রবাসী। অভিযানে রাষ্ট্রবিরোধী কনটেন্টসহ একটি মোবাইল, একটি পাসপোর্ট ও মাদক আইস উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীচক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচার করছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১