সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘আগে নিবন্ধন, তারপর নিউজ পোর্টাল চালু’

আকাশবার্তা ডেস্ক : 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল আগে নিবন্ধন করতে হবে, তারপর চালু করা যা‌বে।

বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আ‌য়ো‌জিত সংলাপে তিনি এ কথা ব‌লেন।

হাছান মাহমুদ বলেন, পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রেও তা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবো।

তিনি বলেন, আমরা আলোচনা করেছি, আগামী বছর থেকে কোনও অনলাইন আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।

মন্ত্রী আরও বলেন, আপাতত এটা (চালুর পর নিবন্ধন দেওয়া) রেখেছি এজন্য যে, অনেকগুলো অনলাইন চালু আছে। আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছি অনেক পরে। যেসব পত্রিকা নিয়মিত প্রকাশ করা হয় না সেসব পত্রিকা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের বিজ্ঞাপন বিদেশি টিভিতে সম্প্রচার বন্ধ করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে হাছান মাহমুদ বলেন, ক্লিনফিডের জন্য দুই বছর আগে বলা হয়েছিল, এরপর সবার সঙ্গে বৈঠক করে ক্লিনফিড বাস্তবায়নের সময় ঠিক করা হয়। অপারেটররা এখন বলছে তারা (বিদেশি টিভি চ্যানেল) ক্লিনফিড পাঠাবে। যখন ক্লিনফিড পাঠাবে তখন থেকে সম্প্রচার শুরু হবে। অনেক টিভি চ্যানেল এখন ক্লিনফিডসহ বাংলাদেশে সম্প্রচার হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, এক সময় টিভির সিরিয়াল মানা হতো না। টিভি কর্তৃপক্ষকে এ জন্য নানা ধরনের দেন দরবার করতে হতো, কেবল অপারেটরদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কেবল অপারেটররা কারোটা উপরে তুলতেন, আবার কারোটা নিচে নামাতেন। এখন সম্প্রচারে আসার সময় অনুযায়ী টিভি চ্যানেলের ক্রম করে দেওয়া হয়েছে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর ‌মিয়া উপ‌স্থিত ছি‌লেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১