বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

আকাশবার্তা ডেস্ক : 

দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে নতুন মহাসচিব ঘোষণা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে আজ আমাকে মহাসচিব হিসেবে মনোনীত করেছেন। আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাকাল থেকে দলের সঙ্গে রয়েছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের যে আদর্শ এবং কর্ম সেটা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, মহাসচিব হওয়ার পর আমার প্রথম টার্গেট জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে নিয়ে সারাদেশ আমাদের দলকে সংগঠিত করা। আর আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেয়ার উদ্দেশ্যে দলকে শক্তিশালী করাই হচ্ছে আমার লক্ষ্য।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাবলুর মৃত্যুর পর পরবর্তী মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গা, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, অতিরিক্ত মহাসচিব গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নাম ছিলো আলোচনায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১