সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে এবার ৭৮টি পূজা মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রতিমা তৈরি শেষে সাজসজ্জার কাজও সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তে প্রতিমার রংতুলির আঁচড়। এ বছর জেলার পাঁচটি উপজেলায় মোট ৭৮টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্ভিঘেœ সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।

সূত্রে জানা যায়, সোমবার মহাষষ্ঠীতে দেবী দূর্গাকে আগমনের আহ্বান জানিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। লক্ষ্মীপুরের বিভিন্ন মন্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহরের বেশ কয়েকটি মন্ডপ ঘুরে দেখা যায়- পূজা উদযাপন কমিটির সদস্য ও প্রতিমা শিল্পীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ প্রতিমায় তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত, কেউ মন্ডপের গেট তৈরিতে ব্যস্ত।

তবে করোনার কারণে কমে গেছে প্রতিমা শিল্পীদের কাজ। আয়-রোজগারও কমে গেছে তাদের। করোনায় কাঁচামালের দাম বাড়ার কারণে আগের মতো আর্থিকভাবে লাভবান হতে পারছেন না তারা।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার জানান, স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় বরাবরই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয়, এবারও এর ব্যত্যয় ঘটবে না।

জেলা প্রশাসন ও পুলিশ দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে। শারদীয় দূর্গা পূজা যেন নির্ভিঘেœ সম্পন্ন হয়, তারজন্য জেলা পুলিশের পক্ষ থেকেও সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।

গতবছর জেলায় ৭৬টি মন্ডপে পূজা হলেও এবার তা বেড়ে মোট ৭৮টি মন্ডপে পূজা উদযাপন হবে। ভক্তদের আশা, দেবী দুর্গার আশীর্বাদে করোনামুক্ত হবে বিশ্ব, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে দেশ।

প্রসঙ্গত, সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে বৃহস্পতিবার বিজয়া দশমী পালন শেষে শুক্রবার দেবী দুর্গা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930