সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আফগানিস্তানে আবারও মসজিদে বিস্ফোরণ, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : 

আফগানিস্তানে আবারও জুমার নামাজের সময় মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জনেরও বেশি।

শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে তালেবান মুখপাত্র কারি সাইদ খোস্তি রয়টার্সকে বলেন, ‘আমরা সেখানকার তথ্য নিচ্ছি। হামলাটি ভয়াবহ ছিল।’

তিনি জানান, শুক্রবার যখন ইমাম বারগাহ মসজিদে হামলা হয়, তখন সেখানে ‍জুমার নামাজ চলছিল।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে তালেবান কর্তৃপক্ষের ধারণা, এই হামলার জন্য দায়ী আন্তর্জাতিজ জঙ্গিগোষ্ঠী আইএসের আফগানিস্তান শাখা আইএসকে।

গত শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। ওই হামলায় নিহত হয়েছিলেন ৪৬ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31