সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পশ্চিমবঙ্গে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হুগলি জেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

শুক্রবার দিবাগত রাতে কলকাতার ব্যান্ডেলের গ্রিন পার্ক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে হুগলি জেলা পুলিশ।

শনিবার (১৬ অক্টােবর) ভারতীয় সংবাদমাধ্যম ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, হুগলির এক আবাসিক ভবন থেকে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও বাংলাদেশি মোবাইল কোম্পানির সিম পাওয়া যায়।

হুগলির চিনসুরাহ পুলিশ বলেছে, ব্যান্ডেলের গ্রিন পার্ক এলাকার এক ভাড়া বাসায় থাকতেন ওই ছয় বাংলাদেশি। পুলিশ ওই ভবনের মালিককে শনাক্ত করেছে। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর এলাকায় বসবাস করেন। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে, পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, গ্রিনপার্কের যে বাসায় গ্রেপ্তারকৃতরা থাকতেন, সেটি আকাশ দাস নামে এক ভারতীয়র। আকাশ দাস কোনও চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন দেশটির গোয়েন্দারা।

তারা বলছেন, সেই চক্র বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রস্তুত করে দেয়। ভোটার কার্ড দেখিয়ে পাসপোর্টও তৈরি করে এই চক্র। তারপর পশ্চিম এশিয়ার কোনও দেশে পাঠিয়ে দেওয়া হয় তাদের। এ জন্য জন্ম সনদপত্রেরও ব্যবস্থা করে দেন আকাশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন, এর আগে আকাশের নেতৃত্বাধীন চক্র আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে। প্রাথমিক তদন্তের পর ভারতীয় গোয়েন্দারা বলছেন, কাজের জন্য বাংলাদেশি নাগরিকরা এই চক্রের কাছে আসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১