শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শপথ নিয়েছেন ৯ বিচারপতি

আইন আদালত ডেস্ক : 

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থায়ী বিচারপতি হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

সুপ্রিমকোর্ট মুখপাত্র বলেন, “মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।”

মঙ্গলবার সুপ্রিমকোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁদেরকে শপথ পাঠ করান। তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ বিষয়ে সোমবার ১৮ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও  সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

২০১৯ সালের ২০ অক্টোবর এই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। পরদিন ২১ অক্টোবর সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮