সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পিএনজিকে ১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 

প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির (পিএনজি) সামনে ১৮২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮১ রান করে টাইগাররা।

খেলার শুরুতেই বড় ধাক্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য হাতে বিদায় নিলেন ওপেনার মোহাম্মদ নাঈম।

এরপর ৭.১ ওভারে ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস। ১০.২ ওভারে দলীয় ৭২ রানে নাঈম-লিটনের মতো ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক।

আবারো সুযোগ হাতছাড়া হয় সাকিব আল হাসানের। আগের ম্যাচে মতো এদিনও ফিফটির দোরগোড়ায় গিয়ে হোঁচট খেলেন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ৪২ রান করা সাকিব এদিন ফেরেন ৩৭ বলে ৩ ছক্কায় ৪৬ রান করে।

সাকিব আউট হওয়ার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ।  ২৭ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই অধিনায়ক।

মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার পর শূন্যরানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নুরুল হাসান সোহানও।

একের পর এক ক্যাচ তুলে দিয়ে ফেরেন নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান।

টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের।

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সঙ্গে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।

কারণ প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক ওমান। তাই রান রেটে এগিয়ে থাকায় মূল পর্বে চলে যাবে ওমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930