মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

জানুয়ারি থেকে ক্লাস বাড়ানো হবে : শিক্ষামন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ কমে গেলে আগামী জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সামনে আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, কাজেই আমরা ক্লাসের সংখ্যা বাড়াতে পারছি না। অতিমারী এখনও চলছে, তবে সংক্রমণের হার কম। এটা আমাদের ধরে রাখতে হবে। নতুন বছর আমরা যখন শুরু করব, সংক্রমণের হার আরও কমে গেলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে বাল্যবিয়ের হার বেশি হয়েছে। সেই জায়গায় আমরা চেষ্টা করছি, বাল্যবিয়ে হওয়া মেয়েদের আবার ক্লাসে ফিরিয়ে আনতে। তারা অনেকেই স্থানান্তরিত হয়ে গেছে। স্থানান্তরিত হলেও তারা যেখানে আছে, সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে যেন অংশগ্রহণ করতে পারেন সেই চেষ্টা করছি।

এর আগে একাডেমিক ভবনে প্রধান অতিথি কেক কেটে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০