মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘শুধু আসলাম আর গেলাম, তা হবে না’ হাইকোর্টের ক্ষোভ

আইন আদালত ডেস্ক : 

দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থপাচার মামলায় জারি করা রুলের জবাব দীর্ঘ আট মাসেও না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। শুধু আসলাম আর গেলাম, তা হবে না। দেশ ও জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা করতে হবে। এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ।

রোববার (২৪ অক্টোবর) এ বিষয়ে এক শুনানিতে বিচারকরা এসব কথা বলেন।

এর আগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদুলের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই প্রতিবেদনে গ্রহণ করে আদালতে আজ (রোববার) শুনানি হয়। শুনানির সময় বাকি ১৩ বিবাদী জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

ওই সময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, আদালতের আদেশ কেনো প্রতিপালন করা হয়নি? শুধু পুলিশ আদেশ প্রতিপালন করেছে। বাকিরা কোথায়? এটা ঠিক নয়, আমরা কোর্ট একটা আদেশ দিলাম…আমরা রুল দিয়েছি গত ২৮ ফেব্রুয়ারি। প্রায় এক বছর হয়ে গেল। রুলের জবাবটাই দাখিল করা হলো না। আর কী বলব। এ নিয়ে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। শুধু আসলাম, গেলাম, তা তো না। দেশ ও জাতির জন্য কিছু করা দরকার, করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাকেই করতে হবে। এটা নিয়ে শুধু সরকার করবে, তা তো নয়। সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের।

পরে বাণিজ্য সচিবসহ ১৩ জনকে আগামী ২১ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১