সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভারতের পরাজয়ে বেপরোয়া উদযাপন, গুলিবিদ্ধ ১২

আন্তর্জাতিক ডেস্ক : 

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতের পরাজয়ে বিজয়োৎসব করতে গিয়ে করাচিতে বন্দুকের গুলিতে আহত হয়েছে এক ডজন মানুষ।

জিও টিভি জানিয়েছে, রোববার (২৪ অক্টোবর) রাতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসেন উল্লাসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেছেন তারা।

কিন্তু দেশটির সবচেয়ে বড় শহর করাচিতে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শকও রয়েছেন।

গুলি ছুড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়। এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হয়েছেন অন্তত দুজন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

এর আগে রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে পাকিস্তান। ভারতের মতো শক্তিশালী দলকে তারা হারিয়েছে অনেকটা হেসেখেলেই।

১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে এ ধরনের আসরে ভারত ছিল পাকিস্তানের কাছে এক অজেয় প্রতিপক্ষের নাম। আগের ১২বারের দেখায় প্রতিবারই হারতে হয়েছে পাকিস্তানিদের। কিন্তু রোববার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর অবশেষে সেই আক্ষেপ ঘুচলো পাকিস্তানের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১