সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় : ম্যানেজিং কমিটির নির্বাচনে ৯ জনের ভোট যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির এবারের নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯ জন ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১৭৫৫ জন নারী-পুরুষ অভিভাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরআগে গত ১১ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব (প্রিসাইডিং অফিসার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, জমা এবং বৈধ প্রার্থীদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- বিজয় কুরী (ব্যালট নং-০১), আলতাফ হোসেন সবুজ (ব্যালট নং-০২), আব্দুল হালিম (ব্যালট নং-০৩), এনামুল হক রতন (ব্যালট নং-০৪), মো. জহিরুল ইসলাম ভিপি জহির (ব্যালট নং-০৫), মো. দেলোয়ার হোসেন (ব্যালট নং-০৬), নজরুল ইসলাম টিটু (ব্যালট নং-০৭), বেল্লাল হোসেন মানিক (ব্যালট নং-০৮) ও মো. মামুনুর রশিদ বাবলু (ব্যালট নং-০৯)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে ফলাফল বিবেচনায় জেলার প্রথম এবং কুমিল্লা বোর্ডে অষ্টমস্থান অধিকারী এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন প্রতিবারের ন্যায় এবারো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত অভিভাবক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের।

প্রার্থীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন, আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুন্দর নির্বাচন চাই। নির্বাচনের দিন বিশেষ কোনো প্রার্থীর পক্ষে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে, তার জন্য নির্বাচন পরিচালনা পরিষদ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন এসব প্রার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ৪জন অভিভাবক সদস্য সরাসরি ভোটারদের মাধ্যমে নির্বাচিত হবেন। এছাড়া ১জন দাতা সদস্য, ১জন সংরক্ষিত মহিলা সদস্য, ২জন শিক্ষক প্রতিনিধি ও ১জন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। প্রধান শিক্ষক বলেন, নির্বাচনকে উৎসবমূখর এবং প্রভাবমুক্ত করতে প্রশাসনিক সহযোগিতাসহ সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930