রবিবার ৮ই মার্চ, ২০২৬ ইং ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে পুলিশি নির্যাতনে মৃত্যুর খবরে থানায় হামলা

আকাশবার্তা ডেস্ক : 

রংপুর নগরীতে পুলিশের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর খবরে এলাকাবাসী হারাগাছ থানায় হামলা করেছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যার পর হারাগাছ থানায় এই হামলা চালানোর পর পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হয়।

নিহত তাজুল ইসলাম (৫৫) একই উপজেলার হারাগাছ নয়াটারী দালালহাট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়া বাজার বছি বানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তাজুল ইসলাম। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে। বিক্ষুব্ধ জনতা ইটপাকটেল ছুড়ে মারার পাশাপাশি পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এ ব্যাপারে জানতে নগরীর হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, পিটিয়ে হত্যার অভিযোগটি সত্য নয়। তারপরও নিহতের মরদেহ ময়নাতদন্ত করলে প্রকৃত বিষয়টি জানা যাবে।

তিনি বলেন, সন্ধ্যায় পুলিশ তাজুল ইসলামকে মাদকসহ আটক করে। সে মাদকাসক্ত ছিল। পুলিশের হাতে আটকের পর পালানোর চেষ্টা করে এবং ভয়ে মলত্যাগ করে ফেলে। পরে ঘটনাস্থলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে এলাকাবাসী থানা ঘেরাও করে ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১