সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নাইজেরিয়ায় ২২তলা ভবন ধস, নিখোঁজ ১০০

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ায় একটি ২২তলা ভবন ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও প্রায় ১০০ জন নিখোঁজ আছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দ্য গার্ডিয়ান সূত্রে এ তথ্য জানা যায়। 

সোমবার নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বহুতল ভবন ধসের ওই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণও জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন,‘লাগোস শহরের অভিজাত ইকোয়ি এলাকায় এই বহুতল ভবনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছিল। গত দুই বছর ধরে এই ভবনের নির্মাণকাজ চলছিল।

ভবনটিতে অনেক নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ভবনটি ধসে পড়ে।’

এদিকে দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজে এগিয়ে আসেন শত শত মানুষ। রেডক্রসের পাশাপাশি কাজে যোগ দিয়েছেন জরুরি উদ্ধরাকর্মীরা।

উল্লেখ্য, নাইজেরিয়ার লাগোসে ভবন ধসের মতো দুর্ঘটনা নতুন নয়। দেশটির সবচেয়ে বড় এই শহরে প্রায় দুই কোটি মানুষের বসবাস। ২০১৯ সালেও সেখানে দুটি পৃথক ভবন ধসের ঘটনা ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31