বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টিকটক অপুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

তথ্য প্রযুক্তি ডেস্ক : 

টিকটকার ইয়াসিন আরাফাত অপু (২০) ওরফে ‘টিকটক অপু’ ওরফে ‘অপু ভাই’সহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। আদালত চার্জশিট গ্রহণ করে আসামি মো. রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

একইসঙ্গে মামলায় অপর আসামি মুন্না ওরফে লুৎফর রহমান (২২), জমির উদ্দিন (৪৫), মো. সুমন শেখ ওরফে পাপনের (২৭) বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করে পুলিশ।

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- মো. শাকিল হোসেন (২৬), মো. শাহাদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) ও মো. রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমান (২৫)। গত ১১ অক্টোবর আদালত চার্জশিট গ্রহণ করা হয়।

আজ বুধবার (৩ নভেম্বর) সকালে উত্তরা পূর্ব থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মো. আজিজুর তালুকদার টিকটক অপুসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। অপরদিকে মুন্না ওরফে লুৎফর রহমানসহ তিনজনের অব্যাহতির আবেদন করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২ আগস্ট মামলার বাদী এসএম মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান রবিন (৩০) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্বশুর বাড়ি রাজধানীর উত্তরা থেকে ফিরছিল। উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরস্থ আলাউল এভিনিউয়ের ৫২ নম্বর বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে রবিনের পথরোধ করে টিকটক ভিডিও করতে থাকে। এসময় প্রাইভেটকারে বসে থাকা রবিনসহ তার বন্ধুরা হর্ন বাজালে আসামি সাকিল, শাহাদত, সানি, টিকটক অপু, নাজমুল, রনি, মুন্না ও জমির উদ্দিন ক্ষিপ্ত হয়ে রবিন ও তার বন্ধু আফসানুল কবির, সরকার সজল মাহমুদ ও মুরাদুল হককে প্রাইভেটকার থেকে টেনে রাস্তায় নামান। এরপর ধারালো অস্ত্র, লোহার রড ও ইট দিয়ে মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে আঘাত করে তাদের জখমসহ রক্তাক্ত করে টিকটকাররা। এসময় আসামিরা ভুক্তভোগীদের কাছে থেকে স্যামসাং ফোন ও নগদ ২১ হাজার টাকা নিয়ে যায় এবং তাদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনার পরদিন ৩ আগস্ট উত্তরা পূর্ব থানায় এস এম মাহবুব আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিনই সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে সহযোগী নাজমুল হাসানসহ টিকটক স্টার অপুকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১