রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাসভাড়া ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব

আকাশবার্তা ডেস্ক : 

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়লেও প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ৪০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা।

রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে ভাড়া পর্যালোচনার বৈঠকে তাদের এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। ভাড়া বাড়ানোর দাবিতে সারা দেশে তিন দিন ধরে চলা ধর্মঘটের মধ্যেই বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকার বনানীতে বিআরটিএ দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এ বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ,  বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন  শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সরকার ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর শুক্রবার সকাল থেকে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। তখন থেকেই নগরপরিবহন ও দূরপাল্লার বাসের পাশাপাশি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে তিন দিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সবশেষ ২০১৫ সালে নগর পরিবহনে বাসের ভাড়া প্রতি কিলেমিটারে ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের জন্য ১ টাকা ৬০ পয়সা নির্ধারণ করে দেয় সরকার। আর ২০১৬ সালে দূরপাল্লায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪২ পয়সা।

রোববারের বৈঠকে পরিবহন মালিকদের পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছে, সেখানে মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪১ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা এবং মিনিবাসে ৫০ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার কথা বলা হয়েছে।

এছাড়া দূরপাল্লার বাস ভাড়া ৪১ শতাংশ বাড়িয়ে প্রতি কিলোমিটারে ২ টাকা করার দাবি ‍তুলেছেন পরিবহন মালিকরা।

অন্যদিকে বিআরটিএ বৈঠকের যে কার্যপত্র তৈরি করেছে, সেখানে বলা হয়েছে, সবশেষ ব্যয় বিশ্লেষণ অনুযায়ী ভাড়া হতে পারে দূরপাল্লা ও মহানগরী এলাকায় যথাক্রমে ১ টাকা ৮২ পয়সা ও ২ টাকা ১০ পয়সা। তবে বর্তমান বাস ভাড়ার সঙ্গে ডিজেলের মূল্যবৃদ্ধির হার ২৩ দশমিক ০৮ শতাংশ সমন্বয় করে বাস ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি আলোচনা হতে পারে। ২০১৯ সালের ব্যয়বিশ্লেষণ বাস্তবতার নিরিখে পুনর্বিশ্লেষণ ও বিআরটিএর সর্বশেষ ব্যয় বিশ্লেষণ পর্যালোচনাপূর্বক সার্বিক বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি সভায় চূড়ান্ত করা যেতে পারে।

ভাড়ার হার পুনর্নির্ধারণের দাবি জানিয়ে ২০১৯ সালেও বিআরটিএর সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহন মালিকরা।

সে সময় নগর পরিবহনের বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা বাড়িয়ে দুই টাকা ২১ পয়সা করার প্রস্তাব করা হয়েছিল। আর দূরপাল্লা বাস ভাড়া এক টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭ পয়সা করার কথা বলা হয়েছিল। তবে সে সময় ভাড়া বাড়ানোর কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

বিআরটিএ রোববারের বৈঠকের কার্যপত্রে বলেছে, ব্যয় বিশ্লেষণে হিসাব করার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে করণীক ভুল পরিলক্ষিত হয়, যা পরে চিহ্নিত করা হয়। ২০১৯ সালের অননুমোদিত সুপরিশের ব্যয় বিশ্লেষণ অনুযায়ী দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী ডিজেল চালিত বাস ভাড়া যথাক্রমে ১ টাকা ৯৪ পয়সা ও ২ টাকা ৩৩ পয়সা। ওই ব্যয় বিশ্লেষণে ডিজেলের মূল্য ব্যতীত ব্যয়ের সকল আইটেম অপরিবর্তিত রেখে শধু ডিজেলের মূল্য ৬৫ টাকার পরিবর্তে ৮০ টাকা পুনঃস্থাপন করা হলে দূরপাল্লা ও মহানগর এলাকায় চলাচলকারী ডিজেল চালিত বাস ভাড়া দাঁড়ায় যথাক্রমে ২ টাকা ৯ পয়সা এবং ২ টাকা ৪৯ পয়সা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০