শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

উন্নয়নের জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য : রাষ্ট্রপতি

আকাশবার্তা ডেস্ক : 

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে সেজন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে ।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি যোগাযোগ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়ন তুলে ধরেন।
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ককে ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে সেই  সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে অতিমুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শিক্ষার্থীদের লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল  করে গড়ে তোলার উপর জোর দেন রাষ্ট্রপতি।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০