মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
ছবি : সংগৃহীত

শুটিংয়ের দোকান, বুঝতেই পারেনি দুই শিশু!

বিনোদন ডেস্ক : 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূর্ব দিকে ঘন বনের মতো আছে। সেই বনের ধারেই একটি মুদি দোকান। আশপাশে আর কোনো দোকানপাট নেই। দোকানে ঝুলছে কলা, পাউরুটি, পটেটো চিপসসহ অন্যান্য জিনিসপত্র। এই দোকানেই চিপস কিনতে এসেছে দুই ভাইবোন মারুফ আর বৃষ্টি। কিন্তু অবাক কাণ্ড, তাদের চিপস দিচ্ছে না দোকানি। এমন না যে ফাউ চিপস চাইছে তারা। বৃষ্টির হাতে ১০ টাকার একটা নোট। তাও চিপস দিচ্ছে না দোকানদার। খালি বলছে, এটা সত্যিকারের দোকান না, শুটিংয়ের জন্য বানানো হয়েছে, এখান থেকে কিছু বিক্রি করা যাবে না। বিষয়টি তারা বুঝতেই পারছে না। শুধু শুটিংয়ের জন্য এভাবে দোকান সাজানো যায়, এটা তারা ভাবতেই পারছে না।

বনের ভেতরেই আসাদ সরকার পরিচালিত ‘জীবন পাখি’ সিনেমার শুটিং চলছে। এ জন্য সেখানে একটি ঘরের সেট ফেলা হয়েছে। পাশেই বানানো হয়েছে এই দোকান। কাজের সুবিধার্থে বাইরের কাউকে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দূরে দাঁড়িয়ে শুটিং দেখছেন আশপাশের লোকজন। দোকানির চরিত্রে অভিনয় করছেন আজমল হুদা।

শিশুদের বিদায় করতে অগত্যা একটা চিপসের প্যাকেট বৃষ্টির হাতে তুলে দিলেন তিনি। টাকা দিয়ে বৃষ্টি চলে যাচ্ছিল, আবার ডেকে তাকে টাকাটা ফেরত দেওয়া হলো। দোকানি কেন টাকা ফেরত দিচ্ছেন, এটাও এই দুই শিশু বুঝতে চায় না। কারণ, আগের শটে দোকানি সিনেমার প্রধান চরিত্র আজাদ আবুল কালামের কাছে কলা ও পাউরুটি বিক্রি করে ৫০ টাকা নিয়েছেন। এই সব লেনদেনকে শিশুরা বাস্তব মনে করেছে। অবশেষে বিনা পয়সায় এক প্যাকেট চিপস পেয়ে দৌড় দেয় দুই ভাইবোন।

‘জীবন পাখি’ আত্মহত্যাবিরোধী কাহিনিনির্ভর সিনেমা। ছোটখাটো যেকোনো ধরনের হতাশায় আমাদের যুবসমাজ বর্তমানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। দিন দিন বাড়ছে এই প্রবণতা। সিনেমার পরিচালক ও স্ক্রিপ্ট রাইটার আসাদ সরকার বলেন, হতাশ তরুণদের জীবনমুখী করার বাসনা নিয়েই তিনি কাহিনি রচনা করেছেন। সিনেমাটি প্রযোজনা করছে জলছবি মিডিয়া। গত শুক্রবার থেকে রাজশাহীতে এর শুটিং শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন ছাড়াও সিনেমার বাকি অংশের শুটিং হবে রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী গ্রামে।

এই সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন মোহনা মীম। মূলত তিনি একজন নৃত্যশিল্পী। চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন ১–এর চ্যাম্পিয়ন। মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৫–তে মনোনয়ন পেয়েছিলেন।

ভারতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে গুলশানারা চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন। এ ছাড়া ২০১৫ সালে ‘লালচর’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয়সহ অনেক একক নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘জীবন পাখি’ সিনেমায় তিনি প্রধান নারী চরিত্রে রয়েছেন। আত্মহত্যা করতে গিয়েই মোহনা মীম সিনেমার প্রধান চরিত্র আজাদ আবুল কালামের হাতে ধরা পড়েন। তিনি তাকে একটি অন্ধকার ঘরে বন্দী করে রেখে ভয়াবহ কিছু দৃশ্যের মুখোমুখি করেন, যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০