বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টাকা আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুরে মাদ্রাসা সুপার কারাগারে

সংবাদদাতা :
লক্ষ্মীপুরে বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার দানপত্রের ১৫ শতক জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ওই মাদ্রাসার সুপার মো. রফিক উল্যাকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি মো. জহিরুল আলম। এর আগে বৃহস্পতিবার ওই সুপার (সি আর ২৩২/২১) একটি মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ) জুয়েল দেব এর আদালতে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ মামলার বাদি হলেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আব্দুজ্জাহের ভূঁইয়া।
অভিযুক্ত রফিক উল্যাহ উপজেলার গন্ধব্যপুর গ্রামের মৃত- মফিজ উল্যাহ’র ছেলে ও চন্দ্রগঞ্জ বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার সুপার (অধ্যক্ষ)।
মামলা ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার দানপত্র দলিল মুলে পাওয়া ১৫ শতাংশ ভূমি নুরুল ইসলাম মিয়া (৫৫) প্ররোচনায় ২০১৪ সালে (দলিল নং-১৩৫৭০) বিক্রি করে দেয়। জমি বিক্রির ওই টাকা মাদ্রাসার কোন উন্নয়নমূলক কাজ না করে আত্মসাৎ করেন বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আব্দুজ্জাহের ভূঁইয়া আদালতে মামলা দায়ের করেন। অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ১ আগস্ট প্রতিবেদন দাখিল করে পুলিশ।
বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসার ১৫ শতক জমি বিক্রির বিষয়টি সুপার স্বীকার করেছেন। কিন্তু বিষয়টি সমাধান করবেন বলে না করায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মামলা করেন। ওই মামলায় তিনি কারাগারে রয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী মো. জহিরুল আলম বলেন, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১