সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে সাংবাদিক চিকিৎসকসহ বিভিন্ন সংগঠনকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে করোনাকালে সাহসী ভূমিকা রাখায় সাংবাদিক আলী হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের ৫৩ জন সাংবাদিক, ৭ জন চিকিৎসক, ২ জন নার্স এবং ৪৪টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। শেখ রাসেলের ৫৮তম জম্মদিন উপলক্ষে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় টাউন হল মিলনায়তনে ‘আমরা ক’জন মুজিব সেনা’ সংগঠনের আয়োজনে এ সম্মাননা দেয়া হয়।

সংগঠনটির জেলা শাখার সদস্য সভা পরিচালক কবি মোস্তবা আল মামুনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা এ এফ জসীম উদ্দীন আহমেদ।

প্রধান অতিথি ছিলেন- রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, কে এম ইকবাল মনি, সিকদার আরাফাত হোসেন সবুজ, মো. আব্দুর রব বাবু।

বক্তারা ধর্মীয় উগ্রবাদীদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার না করে মানুষের কল্যাণে ঈমানী দায়িত্ব পালন করুন। বঙ্গবন্ধু ছিলেন মানবিক নেতা। শেখ রাসেলের শরীরের তারই রক্ত প্রবাহিত ছিল। এখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের পথে বাংলাদেশ। তাই তার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে প্রমান্য চিত্র “হাসিনা: এ ডটার’স টেল” প্রদর্শন করা হয়।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930