সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক সকলেই প্রকৃত সম্মান পাবেন’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক না কেন, সকলেই প্রকৃত সম্মান পাবেন। তাদের সম্মান দেওয়া সকলের কর্তব্য।

রোববার (২১ নভেম্বর) সকালে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের পর ইতিহাস বিকৃত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে নিয়ে আসা হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে যেসব কার্যক্রম চলছে তা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি এটুকুই চাই, আমাদের দেশের এই অগ্রযাত্রা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। বাংলাদেশ যেন সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলতে পারে, প্রতিটি বাঙালি পৃথিবীর যেখানে যাবে মাথা উঁচু করে গর্ব ভরে বলতে পারবে আমরা বিজয়ী জাতি। আমরা উন্নত জাতি, আমরা নিজেদের দেশকে গড়ে তুলেছি একটা সম্মানজনক অবস্থানে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930