শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে কার্ভাডভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দারাজ অনলাইন শপের পণ্যবাহী কার্ভাডভ্যানের চাপায় শাহেদ (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এঘটনায় নাহিদ ও রুবেল নামে আরো দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করা হয়।

রোববার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের বসুদুহিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের বাসিন্দা এবং হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অন্যান্য দিনের মত ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয় শাহেদ। এসময় লক্ষ্মীপুরগামী দাজার অনলাইন শপের (ঢাকা মেট্রো- অ ১১-৫১৬৫) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আহত হয় শাহেদ। আহতাবস্থায় শাহেদকে ঢাকা নেয়ার পথেই মারা যায় সে। তবে এতে সামান্য আঘাত পান শাহেদের সাথে থাকা নাহিদ ও রুবেল ।
এ ঘটনায় উত্তেজিত জনতা কার্ভাডভ্যানটি আটক করলেও পালিয়ে যায় ঘাতক চালক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃদুল কান্তি কুরী জানান, কার্ভাডভ্যানের চাপা পড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০