সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘নাটক’ শেষে হোয়াইটওয়াশ

আকাশবার্তা ডেস্ক :

মাহমুদউল্লাহর বোলিংয়ে শেষ ওভারে নাটক শেষে ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জয়ের দেখা পেল না টাইগাররা।

সোমবার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৪ রান করে স্বাগতিক বাংলাদেশ দল।

এদিন টস জিতে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। তৃতীয় উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ৪২ বলে ৪৩ রানের জুটি গড়েন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

১৪.২ ওভারে দলীয় ৮০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন আফিফ। তার আগে ২১ বলে ২ ছক্কায় ২০ রান করেন এই তরুণ ব্যাটার।

চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ২৫ বলে ফের ৩১ রানের জুটি গড়েন ওপেনার মোহাম্মদ নাঈম।

এরপর মাত্র ১৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ দল। ৫০ বলে দুটি চার ও দুটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৭ রান করে ফেরেন এই ওপেনার।

দুই বলে ৪ রান করে ফেরেন নুরুল হাসান সোহান। ১৪ বলে ১৩ রান করার সুযোগ পান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৩ বলে ২ রানে রান আউট হন আমিনুল।

শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ৬.৬ ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত মানের ব্যাটিং কারতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম দুই ম্যাচে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের গতির বলে বোল্ড হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান।

সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলামের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন বাবর আজম।

আগের দুই ম্যাচে ৭ ও ১ রানে আউট হওয়া পাকিস্তানের এই সময়ের সেরা এই ব্যাটসম্যান এদিন ফেরেন ২৫ বলে ২টি বাউন্ডারিতে ১৯ রান করে।

দ্বিতীয় উইকেটে হায়দার আলীকে সঙ্গে নিয়ে ৪৯ বলে ৫১ রানের জুটি গড়েন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৮৩ রানে অভিষিক্ত পেসার শহিদুলের বলে বোল্ড হয়ে ফেরেন রিজওয়ান। তার আগে ৪৩ বলে দুটি চার ও এক ছক্কায় ৪০ রান করে ফেরেন এই তারকা ওপেনার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৭ রান (মোহাম্মদ নাঈম শেখ ৪৭, শামিম হোসেন ২২, আফিফ হোসেন ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩; মোহাম্মদ ওয়াসিম ২/১৫, ওসমান কাদির ২/৩৫)।

পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৫ রান (হায়দার আলী ৪৫, মোহাম্মদ রিজওয়ান ৪০, বাবর আজম ১৯)।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতল পাকিস্তান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930