সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বুলগেরিয়ার বাসে আগুন, নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক :

বুলগেরিয়ায় পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গেছে। এতে অন্তত ৪৫ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

সাতজনকে দগ্ধ অবস্থায় সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ স্থানীয় একটি টেলিভিশনকে জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31