সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

একনেক বৈঠকে ১০ প্রকল্প অনুমোদন

আকাশবার্তা ডেস্ক :

হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে থেকে ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, হাওর অঞ্চল দীর্ঘদিন পিছিয়ে ছিল। এখন আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে। চীনের ঋণে ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মাতারবাড়ি বন্দর হওয়ার কারণে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে। এই বন্দরটি চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসাবে কাজ করবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমির আধুনিকীকরণ প্রকল্প। আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তায় উন্নীতকরণ প্রকল্প।

নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। এস্টাবিলিশমেন্ট ডিজিটাল কানেক্টিভিটি ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প। রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২ প্রকল্প। সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প। হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প। খুলনা জেলার পোল্ডার নং-১৪/১ পুনর্বাসন প্রকল্প। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্প। মাতারবাড়ি ২ গুণ ৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোর ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট।

বৈঠকে উপস্থিত ছিলেন- পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ এবং আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930