বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ২২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ২২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর ও রামনগর সড়কের পুলের গোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ হাসান প্রকাশ ফাহাদ (২৩), ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মৃত ফজলুল করিমের ছেলে মোঃ সাগর (২০), সিএনজি চালক লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহরী গ্রামের মোঃ মানিকের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানিয়েছেন, মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য নিয়মিত চেকপোস্ট চলাকালে সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এসময় ২২ বোতল বিদেশি মদ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১