বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে – মাহবুব উল আলম হানিফ

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশে-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী সহায়ক সরকার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে, এর কোন বিকল্প নেই। হানিফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রশ্নের জবাবে বলেন, আপনাদের নির্দেশে পেট্রোল দিয়ে মানুষ হত্যার বিচার হবে। বিচার চলছে, সে বিচারে আপনারা আদালতের বারান্দায় থাকবেন নাকি কারাগারে থাকবেন সেটা সময়ই বলে দিবে।

শনিবার বেলা আড়াইটায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। প্রায় ১৪ বছর পর এই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তার, একেএম শাহজাহান কামাল এমপি, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১