সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারতে সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের নাগাল্যান্ড রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলায় ১৩ কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১১ জন আহত আছেন এবং ২ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজ্যটির মন জেলায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সংগঠনগুলো অভিযোগ করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি বা নিহত লোকের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
মন্তব্যের জন্য মন জেলার কর্তৃপক্ষ বা সেখানে থাকা সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, প্যারা কমান্ডোরা ভুল করে ওই শ্রমিকদের বিচ্ছিন্নতাবাদী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (খাপলাং-ইয়ুং অং) সদস্য ভেবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

কয়লা খনি এলাকা তিরু ও নিহতদের গ্রাম ওটিংয়ের মধ্যবর্তী সড়কে ঘটনাটি ঘটেছে। দুই এলাকার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

কোনিয়্যাক নাগা সম্প্রদায়ের শীর্ষ সংস্থা কোনিয়্যাক হোহোর একজন নেতা জানান, ওই শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে খনি থেকে গ্রামে ফিরছিল। তারা প্রতি শনিবার বাড়িতে ফিরে রোববারটা পরিবারের সঙ্গে কাটিয়ে সোমবার আবার কাজে ফিরে যায়।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা এই নেতা পরিচয় না প্রকাশ করার শর্তে বলেন, “৪ ডিসেম্বর সন্ধ্যায় ৬ জন প্রাণ হারায় আর ৫ ডিসেম্বর সকালে আহত আরও ৭ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ মন জেলার সদরদপ্তরে নেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১