শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মানবতাবোধ জাগ্রত হোক সবার মনে

পৃথিবীতে মানুষ দু’বার জন্মগ্রহণ করে। প্রথমত মায়ের গর্ভ থেকে জন্মায় মানুষ রূপে, দ্বিতীয়বার জন্মায় পৃথিবীতে জ্ঞান অর্জনের মাধ্যমে। শিক্ষায়-দিক্ষায়, সামাজিক মূল্যবোধ, ন্যায়, অন্যায় বিচার-বিশ্লেষন, ভালো-মন্দ বোঝার সক্ষমতা অর্জন-ই প্রকৃত জ্ঞান অর্জন। আমরা কে কোথায় জন্মগ্রহণ করেছি বা করবো এটা একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভর করে। তিনি ইচ্ছে করলে আমাকে একটি বিজাতীয় সম্প্রদায়ের পরিবারে বা আরো উঁচু বা নিচু পরিবারে জন্মাতে পারতেন। যেখানে-ই আমি জন্মগ্রহণ করিনা কেন, আমার বড় পরিচয় আমি মানুষ হিসাবে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি এবং আমার মধ্যে কতটুকু মানবতাবোধ কাজ করে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দারিদ্রতায় ভরপুর একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দারিদ্রতার কারণে তিনি শিক্ষায় খুব বেশি দূর এগুতে পারেন নি। অথচ কাজী নজরুল ইসলামের লেখা বই পড়ে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। কাজী নজরুল ইসলামের জ্ঞান আল্লাহর ঐশ্বরিক দান। কারণ তিনি বেশি পড়ালেখা করে জ্ঞান অর্জন করতে পারেন নি। কিন্তু তিনি একজন মহাজ্ঞানী।

আমি যদি আমার আমিত্বকে প্রশ্ন করি যে, আমি কতটুকু সঠিক পথে আছি। তাহলে আমার আমিত্ব আমাকে উত্তর দিয়ে দিবে। কারণ পৃথিবীর কোনো মানুষকে পুর্ণাঙ্গ ভাবে অন্য কেউ চিনতে পারেনা। একমাত্র আল্লাহ এবং তিনি নিজেই নিজেকে ভালো ভাবে জানতে পারেন, চিনতে পারেন। আমি যদি আমাকে প্রশ্ন করি আমি কেমন মানুষ তাহলে আর অন্য কারো কাছে উত্তর খোঁজার প্রয়োজন নেই।

ক্ষমতা আল্লাহর দান। আর জনপ্রিয়তা, অপ্রিয়তা এসব নিজের কর্মফল। জনপ্রিয়তা, সামাজিক অবস্থান কখনও জোর করে আদায় করা যায়না। নিজ নিজ কর্মগুণে একজন মানুষ জনপ্রিয়তা অর্জন করেন এবং জনপ্রিয়তার কারণে মানুষ ক্ষমতায় আসীন হন। আল্লাহ প্রদত্ত ক্ষমতার যথাযথ ব্যবহার না করলে মানুষ জনবিচ্ছিন্ন হয় এবং তিনি ক্ষমতা হারাতে বাধ্য হন। একজন ভালো শাসকের গুণের পরিধী অপরিসীম। ভালো শাসকের গুণের পরিধী বহুগুণে গুণান্বিত না হলে তিনি ভালো শাসক বলা যায়না। একজন ভালো শাসকের সবচেয়ে বড় গুণ হচ্ছে মানবতাবোধ। অন্যের প্রতি শ্রদ্ধা, অন্যের মতাদর্শকে প্রাধান্য দেওয়া এবং অন্যের প্রতি মানবিক হওয়াই ভালো শাসকের লক্ষণ।

আমি যদি শুধুমাত্র নিজের পান্ডিত্ব জাহিরের জন্য অন্যের জ্ঞানকে খাটো করে দেখি, তাহলে আমার সে পান্ডিত্ব কখনও সমাজে প্রতিষ্ঠিত হবেনা। বরং আমার অতি পান্ডিত্ব আমার বড় ধরনের সর্বনাশ ডেকে আনবে। একজন মানুষের ভালো গুণ হচ্ছে আত্মসমালোচনা করা এবং নিজের ভুল বুঝতে পারা। কিন্তু দুঃখের বিষয় আমরা কেউ আত্মসমালোচনা করতে পারিনা এবং নিজের ভুল বুঝতে চাইনা। আমার কৃতকর্মের জন্য খেসারত দেওয়াকে আমরা অন্যের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করি। কিন্তু একবারও ভেবে দেখতে চাইনা, আসলে আমার ভুল কোথায়?

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব সময়ের প্রয়োজনে আমিসহ আরো কয়েকজন সহকর্মী নিয়ে আমি-ই প্রতিষ্ঠা করেছি। এটি যখন প্রতিষ্ঠিত হয়, তখন চন্দ্রগঞ্জ বাজারটি একটি ইউনিয়ন শহর ছিল। এখন সেটি থানা শহর। নয়টি ইউনিয়ন নিয়ে এর ব্যপ্তি। ভবিষ্যতে এটি উপজেলা শহরে রূপান্তরিত হবে। চন্দ্রগঞ্জ প্রেসক্লাব নিয়ে কারো কারো তখন নানা কটুক্তি আর ব্যঙ্গ আচরণ আমার মনে আছে। তখন প্রেসক্লাবকে টংঘর বলেও আক্রমনাত্মক ভাষা প্রয়োগ করা হয়েছিল। বিধির বিধান, সে প্রেসক্লাবেই তিনি একদিন আমার মাধ্যমে সদস্য হলেন। অথচ এর অল্প কিছুদিন আগে তিনিই প্রেসক্লাব ভবনটি ভেঙে ফেলার জন্য প্রশাসনকে নগ্নভাবে ব্যবহারের চেষ্টা চালিয়েছেন। আবার সে প্রেসক্লাবের সদস্য হয়ে সভাপতি নির্বাচিত হয়ে টংঘরের মসনদে রাজার আসনে বসলেন।

রাজা হওয়ার খায়েস কার না থাকে? কিন্তু প্রজার সাথে রাজার আচরণ হতে হবে মানবিক। কথায় আছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। তিনি বললেন, তিনি নাকী চন্দ্রগঞ্জ প্রেসক্লাবকে একটি মানবিক প্রেসক্লাবে রূপান্তর করতে চেয়েছেন? সে মানবিকতা কী যাদের ভোটে নির্বাচিত হয়ে মসনদে বসলেন তাদেরকে লাঞ্ছিত করা, তাদেরকে গালমন্দ করা, তাদেরকে লাঠি পেটা করা, তাদেরকে ব্যক্তিগত কর্মচারীর মত ফরমায়েশ করা, নাকী বয়োজৈষ্ঠ্যদের অপমান করা। আমি এর বিচারের ভার প্রেসক্লাবের সকল সন্মানীত সদস্যদের কাছে এবং এই এলাকার মানুষের কাছে দিলাম।
তিনি বললেন, আমি নাকী পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি। আমার প্রশ্ন যিনি আমার মাধ্যমে এই প্রেসক্লাবে সদস্য হলেন। তিনি যদি আমাকেই বলেন, আমি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি এর চেয়ে জঘন্য অভিযোগ আর কিছু হতে পারেনা।

আমি ক্ষমতা আকড়ে থাকার লোক নই, আমি চেয়েছি প্রকৃত সাংবাদিকদের সদস্য করে প্রেসক্লাবকে একটি প্রাণবন্ত ও কার্যকরী ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত করতে।

বিধির কী নির্মম পরিহাস, আমাকে হারিয়ে তিনি যাদেরকে নিয়ে বিশাল ভোটের ব্যবধানে রাজার আসনে বসলেন। তারাই মাত্র ৩ মাসের মাথায় তাকে রাজার আসন থেকে সরিয়ে দিলেন। আমি অহংকার করছিনা, আল্লাহ আপনি আমাকে মাফ করবেন। আমি তার মত হতে চাইনা। আমি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবকে একটি সত্যিকারের মানবিক প্রতিষ্ঠানে অধিষ্ঠিত করতে চাই। আল্লাহ আপনি আমার সহায় হোন, আমিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮