সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

কেজিতে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশি পেঁয়াজের মজুদ ফুরিয়ে আসায় হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম অস্বাভাবিকহারে বেড়ে গেছে। দুদিনেই কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীদের অভিমত, দেশি পেঁয়াজের যে মজুদ ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। এ কারণে এখন পেঁয়াজের দাম বাড়তি। তবে মুড়ি কাটা (পাতাসহ) পেঁয়াজ আসতে শুরু করেছে। তাই এবার পেঁয়াজের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা মান অনুযায়ী দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা। যা দুদিন আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

দেশি পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের। দুদিন আগে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

পেঁয়াজের এই দামের বিষয়ে যাত্রাবাড়ি বড় বাজারের ব্যবসায়ী মো. আবিদ বলেন, দুদিন আগে দেশি পেঁয়াজের কেজি বিক্রি করেছি ৬০ টাকা করে। এখন সেই পেঁয়াজের কেজি ৭৫ টাকা বিক্রি করতে হচ্ছে। হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাই আমরা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছি।

ঠাটারি বাজারের ব্যবসায়ী নাসির বলেন, গত দুই দিনে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বাড়তি দামে কেনার কারণে আমরাও বেশি দামে বিক্রি করছি। দুদিন আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ৬০ টাকা, এখন সেই পেঁয়াজের কেজি ৮০ টাকা বিক্রি করতে হচ্ছে।

পেঁয়াজের দাম বাড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, পাইকাররা বলছেন দেশি পেঁয়াজের মজুদ শেষ হয়ে যাচ্ছে। গোডাউনে খুব বেশি পেঁয়াজ নেই। এ কারণেই দাম বেড়েছে।

তবে অল্প কিছুদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে চলে আসতে পারে। তাই দাম বেশি বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কারওয়ানবাজারের ব্যবসায়ী লিটন মিয়া বলেন, বাজারে এখন পেঁয়াজের সরবরাহ কম, এ কারণে দাম বেড়েছে। আজ (বৃহস্পতিবার) আমরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছি ৬২-৬৪ টাকা। আগে এই পেঁয়াজের কেজি বিক্রি করেছি ৪৭-৪৮ টাকা। এ হিসাবে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫-১৬ টাকা।

তিনি বলেন, এখন বাজারে পেঁয়াজ কম তাই দাম বেড়েছে। বাজারে পেঁয়াজের আমদানি হলে (সরবরাহ বাড়লে) আবার দাম কমে যাবে। আমাদের ধারণা পেঁয়াজের দাম খুব বেশিদিন বাড়তি থাকবে না। কারণ অল্পদিনের মধ্যেই বাজারে নতুন পেঁয়াজ চলে আসবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930