সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্বাচনী সহিংসতার ভিডিও করতে গিয়ে কলেজছাত্র খুন

আকাশবার্তা ডেস্ক :

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে নাসিম হোসেন (২০) নামের এইচএসসির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহত কিশোর পাবনা সদর উপজেলার আটঘরিয়াপাড়া গ্রামের নবাব আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতীকের প্রার্থী রবিউল হক টুটুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান খানের সমর্থকরা নির্বাচনী প্রচারণাকালে তারাবাড়িয়া বাজারে মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে কমপক্ষে আট-দশজন আহত হয়। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে কিশোর নাসিম হোসেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত্যু ঘোষণা করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে ওই কিশোর মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। এই সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

উভয় চেয়ারম্যান প্রার্থীর সাথে যোগাযোগ করলে তারা নিহতকে নিজ দলের সমর্থক বলে দাবি করছেন।

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31