-
- আন্তর্জাতিক, টিকার
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত : অাহত ২
- আপডেট : জুলাই, ১৯, ২০১৭, ৬:৩৩ পূর্বাহ্ণ
- 705 জন পড়েছেন
নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :
সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন । নিহতের নাম রাকিবুল ইসলাম খান (৪৫)। তার দেশের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সরাইলের নোয়াগাঁও গ্রামে। তার বাবার নাম আলী নেওয়াজ খান। আহত দু’জন হলেন, সিলেটের কামাল হোসেন (৪২) ও সরাইলের নূর আলম।
সৌদি স্থানীয় সময় সোমবার রাতে রাজধানী রিয়াদ চেক পোস্টের কাছে আল খারিজ এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রাকিবুল।
রাকিবুলের বন্ধু এমদাদুল হক সুমন জানায়, রাতে আল খারিজ থেকে রিয়াদ আসার পথে চেক পোস্টের কাছাকাছি এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
বাংলাদেশে রাকিবুলের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। তিনি আল খারিজ এলাকায় ১৫ বছর ধরে নিজের ব্যবসা চালিয়ে আসছিলেন।
নিহতের মৃতদেহ আল খারিজ বাদশাহ খালেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দু’জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিভাগের আরও সংবাদ